রামগড়,(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ-খাগড়াছড়ির রামগড় উপজেলার ১নং রামগড় ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতার ঘোষণা দিয়েছেন মোহাম্মদ আলাউদ্দিন। নির্বাচন কমিশনের ঘোষণার অনুযায়ী আগামী গতকাল ২১জানুয়ারী প্রথম ধাপে রামগড়ে ইউপি নির্বাচন অনুষ্ঠানের দিনতারিখ প্রকাশের পর থেকে উপজেলার সর্বত্র আলোচনার কেন্দ্র এখন কে হচ্ছেন ১নং রামগড় ইউপির চেয়ারম্যান প্রার্থী আর কে পাচ্ছেন দলীয় মনোনয়ন। এবারের নির্বাচনে দলীয় প্রতিক ও প্রার্থী না থাকলেও দলীয় সমর্থন পেতে চলছে প্রার্থীদের দৌড়ঝাঁপ।
প্রথম ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া রামগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মুখে ও চায়ের আড্ডায় ভোটার ও স্থানীদের জল্পনা-কল্পনার শেষ নেই। চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক প্রচার-প্রচারণ ও বিশ্লেষণ।
মোহাম্মদ ইউনুছ বলেন, ভোটারদের আগ্রহ একজন স্থানীয় ও যোগ্য ইউনিয়ন বাসিন্ধা হোক এই ইউনিয়নের চেয়ারম্যান। আমার পিতা মরহুম ইসমাইল মেম্বারের দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার এই ইউনিয়নে পিতার আর্দশে অনুপ্রাণিত হয়ে নিজেকে ইউনিয়েনবাসীর জীবনমান উন্নয়নে সম্পৃক্ত হতে চাই।
মোহাম্মদ ইউনুস ১ নং রামগড় ইউনিয়নের লামকুপাড়ার একটি সম্ভ্রান্ত ও ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান। তিনি মরহুম মোহাম্মদ ইসমাইল মেম্বারের ছেলে।
তাঁর পিতা দীর্ঘ রাজনৈতিক জীবনে জননেতা ওয়াদুদ ভূঁইয়ার রাজনৈতিক আদর্শ ও নেতৃত্বের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি একাধারে ১নং রামগড় ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক মেম্বার এবং উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মাদ্রাসা, বাজার কমিটি ও সামাজিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়েছেন।
তিনি ওয়াদুদ ভূঁইয়া এবং মরহুম বেলায়েত হোসেন ভূঁইয়ার একজন বিশ্বস্ত ও নিবেদিতপ্রাণ বিএনপি কর্মী ছিলেন। বিভিন্ন সময় হামলা মামলা,দোকান ভাংচুর সহ রাজনৈতিক ভাবে ব্যাপক ক্ষতির সম্মুখিন হয়েছিলেন ইসমাইল মেম্বার পরিবার।
প্রার্থী ইউনুছ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এম.বি.এ ডিগ্রি অর্জন করেন।ছাত্রজীবনে তিনি রামগড় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন কালীন চট্টগ্রামস্থ খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।বর্তমানে তিনি রামগড় জাতীয়তাবাদী ফোরাম রামগড় উপজেলা শাখার সাধারণ সম্পাদক,রামগড় উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক,দুরন্ত লামকু পাড়া স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা,ওয়াদুদ ভূইয়া মহোদয়ের হাতেগড়া সংগঠন উদয়ন ক্লাবের সন্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
বর্তমানে পেশাগত জীবনে একটি স্বনামধন্য ব্যাংকে কর্মকর্তা দায়িত্বে থাকা ইউনুছের জন্মস্থান,স্থায়ী বসবাস ও এলাকার মানুষের সঙ্গে আত্মিক ও পারিবারিক বেড়েউঠা ১ নং রামগড় ইউনিয়নের লামকুপাড়ায়।তাঁর পৈতৃক বাড়ি ও বসবাসের ঠিকানা রামগড় ইউনিয়ন পরিষদের সামনে ।তাঁর পরিবার দীর্ঘদিন ধরে এই এলাকার সামাজিক, রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত।
মোহাম্মদ ইউনুছ বলেন,একজন জনপ্রতিনিধির সবচেয়ে বড় যোগ্যতা হচ্ছে এলাকার মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক,মানুষের সুখ-দুঃখ বোঝার মানসিকতা এবং জনগণের কাছে জবাবদিহি করার সদিচ্ছা। জন্মস্থানও পারিবারিক ঐতিহ্যের প্রতি দায়বদ্ধতা থেকেই তিনি ১নং ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করতে আগ্রহী। আগামীর ইউনিয়ন পরিষদ নিয়ে তাঁর প্রত্যাশা ও অঙ্গীকার ১নং রামগড় ইউনিয়ন পরিষদের আগামী দিনের নেতৃত্বে যদি মোহাম্মদ ইউনুস নির্বাচিত হওয়ার সুযোগ পান, তাহলে তিনি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা, অবকাঠামোগত উন্নয়ন, সামাজিক নিরাপত্তা এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করতে চান।
তিনি বলেন,অসহায়,দরিদ্র,সুবিধাবঞ্চিত মানুষ,শিক্ষার্থী,কৃষক,ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষের পাশে থেকে একটি আধুনিক,উন্নত,মানবিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলাই তাঁর প্রত্যাশা। রাজনৈতিক জীবনে তাঁর পিতা যেভাবে বিএনপি পরিবারের মানুষের পাশে থেকে বিশ্বস্ততা ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন মোহাম্মদ ইউনুসও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চান। তার বিশ্বাস রাজনৈতিক ঐতিহ্য,যোগ্যতা ও সততাসহ সকল বিষয় মূল্যায়ন করে ১নং রামগড় ইউনিয়নের আগামীর চেয়ারম্যান প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে জননেতা ওয়াদুদ ভূইয়া এবং রামগড় বিএনপি পরিবার আমাকে ইউনিয়নের জন্য মনোনিত করলে তিনি নির্বাচনে প্রতিদন্ধিতা করবেন।
উল্লেখ্য,গত সোমবার নির্বাচন ভবনে এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন কমিশনের ১৪তম সভায় এ সিদ্ধান্ত অনুযায়ী পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে ইউপি নির্বাচন। এরমধ্যে আগামী ২১জানুয়ারী প্রথম ধাবে ১৩১টি উপজেলায় ১০২৬ইউনিয়নে ভোটগ্রহণ করা হবে। তবে এখনো নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি। প্রথম ধাপের তালিকায় খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার ১নং রামগড় ও ২নং পাতাছড়া ইউপিতে ভোট গ্রহনের সিন্ধান্ত নিয়েছি নির্বাচন কমিশন।

মন্তব্য করুন