চকরিয়া,(কক্সবাজার)প্রতিনিধিঃ-কক্সবাজারের নবগঠিত মাতামুহুরি উপজেলার বদরখালীতে মাদক কারবার ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় বিক্ষুদ্ধ এলাকাবাসী।সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার বদরখালী ইউ নিয়নের ৩নম্বর ব্লকের আজমনগর মুহুরীজ্জোরা পাড়া এলাকার এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।এতে ব্যানার ও ফেস্টুন হতে এলাকার কয়েকশত নারী-পুরুষ অংশ নিয়ে মাদক ও অসামাজিক বন্ধের ব্যাপারে প্রশাস নের হস্তক্ষেপ কামনা করে নানা শ্লোগান দেয়।

মানববন্ধনে অংশ নেওয়া নারী ও পুরুষদের অভিযোগ, মাতামুহুরি উপজেলার বদরখালী ইউনিয়নের ৩নম্বর ব্লকের মুহুরীজ্জোরা পাড়া এলাকার বাসিন্দা আবু জাফর টিপু ও ফরিদা বেগম দীর্ঘদিন দিন ধরে এলাকায় ইয়াবা বিক্রি ও অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিল। তাদের এ অবৈধ কার্যকলাপ বন্ধে এলাকাবাসী একাধিক বার সোচ্ছার হলেও বন্ধ করা যায়নি।

অবৈধ মাদক বিক্রি এবং অসামাজিক কার্যকলাপের বিরু দ্ধে সোচ্ছার হওয়ায় সাম্প্রতিক সময়ে তাদের হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন আবদুল্লাহ আল মামুন রুবেল ও তার স্ত্রী তছলিমা বেগম।তারা মাদক ও অসামা জিক কার্যকলাপে জড়িত ব্যক্তিদের প্রতিবেশী ছিলেন।এ ঘটনার পর ক্ষোভে ফুঁসে উঠে স্থানীয় এলাকাবাসি।তারই প্রেক্ষিতে সোমবার (২৩নভেম্বর)বিকেলে স্থানীয় এলাকা বাসী জড়ো হয়ে মাদক ও অসামাজিক কার্যকলা পের বিরুদ্ধে বিশাল মানববন্ধন কর্মসূচী পালন করে।

এতে এলাকার শতশত নারী-পুরুষ প্লেকার্ড ও ব্যানার হাতে মানববন্ধনে অংশ নিয়ে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় আনার প্রশাসনের কাছে জোর দাবি জানান।মানববন্ধনে বক্তব্য রাখেন, মুহুরী জ্জোরা পাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ শোয়াইব,মোহা ম্মদ রুবেল,নবাব শরীফ,রেজিয়া বেগম ও তছলিমা বেগম প্রমুখ।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আরিফুর রহ মান বলেন,বদরখালীর মুহুরীজ্জোরা এলাকায় মাদক ও অসামাজিক কার্যকলাপের বিষয়টি আমি অবগত নই। আর মারধরের ঘটনায়ও কেউ থানায় অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওমি মো. আরিফুর রহমান।