বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধিঃ- রাঙামাটির বিলাইছড়ি উপজেলার রাজগুরু অগ্রবংশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপন তঞ্চঙ্গ্যা (৩৪)আর নেই।শনিবার(৩১ অক্টো বর)সকালে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে চিকিৎ সাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিদ্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়,বেশ কয়েক মাস আগে শারীরিক অসুস্থতা দেখা দিলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষারপর তাঁর শরীরে হেপাটাইটিস-বিসহ লিভার ক্যান্সার রোগ শনাক্ত হয়।চিকিৎসাধীন অবস্থায় আজ তাঁর মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী,এক কন্যা সন্তান,মা-বাবা,আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।তাঁর অকাল মৃত্যুতে পরিবার-পরিজন,সহকর্মী,শিক্ষার্থীও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
রাজগুরু অগ্রবংশ উচ্চ বিদ্যালয়ে তিনি প্রায় তিন বছর ধরে শিক্ষকতার দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুতে বিদ্যাল য়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।
আগামী ১ নভেম্বর (রোববার) ফারুয়া ইউনিয়নের উলুছড়ি নিজ গ্রামে তাঁর দাহক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানা গেছে।

মন্তব্য করুন