রুমা (বান্প্রদরবান) প্রতিনিধিঃ- বান্দরবানের রুমা উপ জেলায় জমি নিয়ে সৃষ্ট বিরোধ শান্তিপূর্ণভাবে নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে পার্বত্য ভিক্ষু পরিষদ, রুমা উপজেলা শাখা।পরিষদের উদ্যোগে সরেজমিন তদন্ত ও সামাজিক আলোচনা সভার মাধ্যমে বিরোধের অবসান ঘটানোর পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি শ্রদ্ধাও সামাজিক সম্প্রী তির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে প্রয়াত মংসিংগ্য মারমার পরিবার।
গত ১১ নভেম্বর সকাল ১০টায় ৩৫৩নং কোলাদী মৌজায় পার্বত্য ভিক্ষু পরিষদের নেতৃবৃন্দ,সংশ্লিষ্ট হেড ম্যান, কারবারি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থি তিতে বিরোধপূর্ণ জমি সরেজমিন পরিদর্শন করা হয়।এ সময় প্রয়াত মংসিংগ্য মারমার ২৭নং হোল্ডিং এবং পলিকা পাড়া বৌদ্ধ বিহারের ৪৯নং হোল্ডিংয়ের জমির পরিমাণ, অবস্থান ও চৌহদ্দি পর্যবেক্ষণ করা হয়। পর্যবে ক্ষণে দুটি হোল্ডিংয়ের মধ্যে চৌহদ্দিগত কোনো মিল বা সরাসরি বিরোধের বিষয় পাওয়া যায়নি বলে উপস্থিত ব্যক্তিরা জানান।
পরে দুপুর ১টায় পার্বত্য ভিক্ষু পরিষদের উদ্যোগে স্থানীয় নেতৃবৃন্দ,সংশ্লিষ্ট হেডম্যান,বিভিন্ন পাড়ার কারবারি এবং পলিকা পাড়াবাসীর অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় পলিকা পাড়া বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভা পতি উবামং,পিপলু মারমা,কোলাদী মৌজার হেডম্যান শৈচিংথুই মারমা,পলি মৌজার হেডম্যান চিংসা অং মারমা, সেগুন মৌজার হেডম্যান উহ্লাচিং মারমা,প্রবীণ সাবেক সচিব উথোয়াইচিং মারমা,সাবেক প্রধান শিক্ষক রুইবে অং মারমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন।
আলোচনার একপর্যায়ে উপস্থিত ভিক্ষুগণ ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সম্প্রীতির স্বার্থে প্রয়াত মংসিংগ্য মারমার জ্যেষ্ঠ দুই পুত্র মংমং মারমাও পিপলু মারমাকে তাঁদের দীর্ঘদিনের ভোগদখলীয় চর জমিটি পলিকা পাড়া বৌদ্ধ বিহারের নামে দান করার আহ্বান জানান। তাঁদের আহ্বানে সাড়া দিয়ে দুই ভাই উপস্থিত সবার সম্মুখে স্বেচ্ছায় জমিটি বৌদ্ধ বিহারের নামে দান করেন।
তবে ভবিষ্যতে নদীভাঙন,প্রাকৃতিক বিপর্যয় কিংবা অন্য কোনো কারণে জমির সীমানা পরিবর্তিত হলে যেন নতুন করে বিরোধ সৃষ্টি না হয়,সে বিষয়েও সভায় বিস্তারিত আলোচনা হয়।এ সময় কোলাদী মৌজার হেডম্যান শৈচিং থুই মারমার বক্তব্য শোনা হয়। তিনি পার্শ্ববর্তী তাঁর বড় ভাবি সামাপ্রুর জমি দানকৃত চর জমির সঙ্গে সংলগ্ন থাকায় ভবিষ্যতের দায়দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করেন। পরে উপস্থিত ব্যক্তিরা তাঁকে সংযত ও দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানান।
পার্বত্য ভিক্ষু পরিষদের সভাপতি আলোচনায় জানান, ভবিষ্যতে পরিস্থিতি যাই হোক, দানকৃত চর জমিটি পলিকা পাড়া বৌদ্ধ বিহারের জমি হিসেবেই বিবেচিত হবে। সভায় জমির সীমানা নির্ধারণ করে আগামী এক সপ্তাহের মধ্যে বিহার পরিচালনা কমিটির কাছে দখল বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়।
আলোচনা সভায় পিপলু মারমা আরও একটি মানবিক প্রস্তাব তুলে ধরেন।তিনি অনুরোধ জানান,দানকৃত জমিতে দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসা তাঁর চাচা মংক্যসিং মারমাকে ন্যায্য মূল্যে বাৎসরিক বর্গা চাষের সুযোগ দেওয়া হোক। এতে ধর্মীয় প্রতিষ্ঠানের স্বার্থ অক্ষুণ্ণ রাখার পাশাপাশি দীর্ঘদিনের কৃষিকাজের ধারাবাহিকতাও বজায় থাকবে বলে তিনি মত প্রকাশ করেন।
সভায় উপস্থিত ব্যক্তিরা প্রয়াত মংসিংগ্য মারমার ধর্মীয় বিশ্বাস,উদারতা ও সামাজিক অবদানের কথা স্মরণ করেন। জীবদ্দশায় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও কবরস্থানের জন্য তাঁর জমি দানের উদ্যোগের প্রশংসা করেন তাঁরা।
উল্লেখ্য,জমি নিয়ে বিরোধের সৃষ্টি হলে পিপলু মারমা পার্বত্য ভিক্ষু পরিষদ,রুমা উপজেলা শাখার কাছে নির পেক্ষ তদন্ত ও সামাজিকভাবে বিরোধ নিষ্পত্তির আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে পরিষদ এ উদ্যোগ গ্রহণ করে।
স্থানীয়দের মতে, ব্যক্তিগত বিরোধকে দীর্ঘায়িত না করে ধর্মীয় প্রতিষ্ঠান,সামাজিক ঐক্যও সম্প্রীতির স্বার্থে মং সিংগ্য মারমা পরিবারের এই স্বেচ্ছায় জমি দানের সিদ্ধান্ত এলাকায় ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।এ উদ্যো গের মাধ্যমে প্রয়াত মংসিংগ্য মারমার পরিবারের ধর্মীয় মূল্য বোধ,উদারতা ও সামাজিক দায়বদ্ধতার পরিচয় আরও সুস্পষ্ট হয়েছে।
এদিকে,শান্তিপূর্ণভাবে বিষয়টি সমাধানের উদ্যোগ গ্রহণ করায় পার্বত্য ভিক্ষু পরিষদ, সংশ্লিষ্ট হেডম্যান, কারবারি, স্থানীয় নেতৃবৃন্দও পলিকা পাড়াবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন