নিজস্ব প্রতিবেদক রাঙামাটির খবরঃ- রাঙামাটি বনরুপা পুলিশ বক্সের সামনে থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ ২জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যার পর এঘটনা ঘটেছে।
সূত্রে জানা যায়,রাঙামাটি শহরস্থ বনরুপা পুলিশ বক্সের সামনে ট্রাফিক ইন্সপেক্টর জামাল সিকদারের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তল্লাশি চালিয়ে শ্যামলী পরিবহ নের (ঢাকা মেট্রো-ব-১৫-২৫১৮) দুই যাত্রী থেকে বিপুল পরিমাণ গাঁজা পাওয়া যায়। পরে গাঁজাসহ ২জন কেই আটক করা হয়েছে। আটক কৃতরা হলেন- মোস্তফা কামাল (৪৫) ও জিল্লু (৪০)।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জসিম উদ্দীন বলেন,সন্ধ্যার দিকে শহরের বনরুপাস্থ পুলিশ বক্সের সামনে থেকে শ্যামলী বাস তল্লাশি করে বিপুল পরিমাণ গাঁজাসহ ২জনকে আটক করা হয়। শুক্রবার দুপুরে ২জনকেই আদালতে সোপর্দ করা হবে।
এসময় তাদের কাছ থেকে আনারসের বস্তার মধ্যে লুকানো অবস্থায় পলিথিন মোড়ানো ৩০বান্ডিল গাঁজা উদ্ধার করা হয়। রাঙামাটি সদর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকৃত গাঁজাসহ উক্ত দুই ব্যক্তিকে হেফাজতে নিয়ে আইনানুগ কার্যক্রমের জন্য থানায় নিয়ে যায়।
অভিযুক্ত ব্যক্তির নাম ও ঠিকানাঃ -মোঃ-মোস্তফা কামাল (৪৫) পিতাঃ গোলাম কবির বিশ্বাস,সাং-মাগুরা, থানাঃ- মাগুরা সদর জেলাঃ মাগুরা এবং মোঃ জিল্লু (৪০),পিতাঃ- মাজেদ, সাং-মাগুরা,থানাঃ- মাগুরা সদর,জেলাঃ- মাগুরা।
জানা যায়,উদ্ধারকৃত গাঁজাগুলো রাঙামাটি শহরের রিজার্ভ বাজারস্থ মধুমতি হোটেল হতে মাগুরা জেলায় নেওয়ার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

মন্তব্য করুন