আজ ২২ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার রাঙামাটির সাজেকে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়ার দাবিতে ডাকা শান্তিপূর্ণ সড়ক অবরোধে হামলা, লাঠিচার্জ ও ঘরবাড়ি-দোকান ভাঙচুরের প্রতিবাদে এবং সাজেকবাসীর ন্যায্য দাবির সমর্থনে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ আগামী ২৪ অক্টোবর ২০২৬, ও শনিবার রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় আধাবেলা শান্তিপূর্ণ সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলের দিকে সংগঠনটি সংবাদ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এই অবরোধের ঘোষণা দেয়।
ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের সভাপতি উষাতন চাকমা উক্ত অবরোধ সফল করার জন্য প্রয়োজনীয় সহায়তা দিতে পার্বত্য চট্টগ্রামের সকল গণতান্ত্রিক ও প্রগতিশীল সংগঠন এবং দুই জেলার সকল যাবাহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতি অনুরোধ জানিয়েছেন। শনিবার সকাল ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সড়ক ও নৌপথ অবরোধ চলবে বলে তিনি জানান।
অবরোধের সময় অ্যাম্বুলেন্সও রোগীবাহী গাড়ি,লাশবাহী যান,ফায়ার সার্ভিসের গাড়ি,জরুরী ওষুধ সরবরাহকারী যানবাহনও সাংবাদিকদের বহনকারী গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে। ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ সাংগঠনিক সম্পাদক নির্মল চাকমা স্বাক্ষরিত এই বিবৃতি দেওয়া হয়।

মন্তব্য করুন