রাঙামাটির খবর ডেক্স রিপোর্টঃ- অনিদিষ্টকালের সড়ক অবরোধ কেন্দ্র করে সাজেকে আইনশৃঙ্খলাবাহিনীর সাথে ইউপিডিফের গোলাগুলি। বৃহস্পতিবার দুপুরে ইউপিডিএফ সমর্থকদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলাবাহিনীর দাওয়া-পাল্টা দাওয়া শুরু হলে একপর্যায়ে সড়ক নিরাপদ করতে আইনশৃঙ্খলাবাহিনী ফাঁকা গুলি ছুড়ে।

এই পরিস্থিতিতে সেনাবাহিনীকে লক্ষ করে গুলি ছুড়ে ইউপিডিএফ সন্ত্রাসীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীও পাল্টা গুলি ছুড়ে। তবে কোন পক্ষ হতেই হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে সাজেক এলাকার উজো বাজার থমথমে পরিবেশ বিরাজ করছে।

সাজেক থেকে স্থানীয়রা জানিয়েছেন,সড়ক অবরোধ কেন্দ্র করে সাজেকে চলছে থেমে থেমে গোলাগুলি। সকালে পরিস্থিতি একটু ভাল থাকলেও দুপুরের দিকে সশস্ত্র সন্ত্রাসী ইউপিডিএফ সেনাবাহিনীকে লক্ষ করে গুলি ছুড়ে এতে আত্নরক্ষাথে সেনাবাহিনীও পাল্টা গুলি ছুড়ে। তবে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সাজেকের উজো বাজার সংলগ্ন এলাকায় থমথমে পরিবেশ পরিবেশ করছে। এ-ঘটনায় দীর্ঘ সময় ধরে আইনশৃঙ্খলাবাহিনীর সাথে ইউপিডিএফর গোলঅগুলি চলছে। এদিকে সাজেকের ঘটনায় দুপুর ২টায় জরুরী এক সংবাদ ডেকেছেন রাঙামাটি জেলা পুলিশ সুপার মোহম্মদ আব্দুর রকিব। তবে ব্যাপারে ইউপিডিএফর তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি।