রাঙামাটির খবর ডেক্স রিপোর্টঃ-রাঙামাটি পার্বত্য জেলার দুর্গম বাঘাইছড়ি উপজেলার সাজেকের পরিস্থিতি নিয়ে রাঙামাটি জেলা পুলিশ সুপারের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। ‎বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
‎
‎সাজেক পরিস্থিতি নিয়ে মিডিয়াকে দেওয়া এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, ইউপিডিএফের মদদপুষ্ট সাজেকে ২টি সংগঠন অবরোধ ডাকে। বৃহস্পতিবার সকাল ১১টায় ওই অবরোধে সাজেক পর্যটন ভ্যালি থেকে নেমে আসা পর্যটকদের যেতে বাঁধা দেওয়ায় সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধ কারীদে সঙ্গে ইট পাটকেল ছুঁড়াছুঁড়ির ঘটনা ঘটে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন আহত হয়।
‎


‎তিনি বলেন,একই দিন দুপুরে অবরোধকারীদের পক্ষ নিয়ে পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসী ইউপিডিএফ আইনশৃঙ্খলা বাহিনীর উপর গুলি ছুঁড়ে। এতে আইনশৃঙ্খলা বাহিনীও পাল্টা গুলি ছুঁড়ে। তবে এতে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। বর্তমানে সাজেকের পরিস্থিতি ভালো আছে। খুব শিগগিরই আইনশৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করবে।
‎
‎সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলাবাহিনী আইনী প্রক্রিয়ায় আগ্রসর হবেন। ২-১দিনের মধ্যে সাজেকের পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে। অবরোধের নামে কেউ সন্ত্রাসী কার্যকলাপ করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন, জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তা  মোকাদ্দেসুল মাওলাসহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।  এছাড়াও সংবাদ সম্মেলনে রাঙামাটির স্থানীয় প্রিন্ড ও ইলেকট্রনিক্স মিডিয়া ৩০-৩৫ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।
‎

‎