খাগড়াছড়ি প্রতিনিধিঃ-সাজেকে অবরোধকারীদের ওপর হামলা,লাঠিচার্জ ও ঘরবাড়ি-দোকানপাট ভাঙচুরের অভিযোগে এর প্রতিবাদে এবং তাদের দাবির সমর্থনে পার্বত্য দুই জেলা খাগড়াছড়ি এবং রাঙ্গামাটিতে আধাবেলা সড়ক অবরোধ চলাকালে বিভিন্ন সড়কের গাছ কেটে পেলে এবং টায়ারে আগুন জ্বালিয়েছে অবরোধকারীরা। খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের চার মাইল এলাকা ও জেলা সদরের দক্ষিণ খবং পুড়িয়া এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সড়ক থেকে টায়ার সরিয়ে নেয়।
এছাড়াও সকাল থেকে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের ডাকা এই অবরোধের সমর্থনে বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে পাহাড়ের আঞ্চ লিক সংগঠন ইউপিডিএফ সমর্থিত বিভিন্ন সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয়রা। এ সময় সেনাবাহিনীর ধাওয়া খেয়ে সড়ক থেকে পালিয়ে যায় বিক্ষোভকারীরা।
এদিকে নাশকতা ও সকল প্রকার অপ্রীতিকর ঘটনা এডাতে ভোর থেকে প্রতিটি সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে, মোতা য়েন করা হয়েছে সেনা,পুলিশ,আনসার সহ বিভিন্ন বাহিনীর অতিরিক্ত ফোর্স,অবরোধের কারণে দুপুর বারোটা পর্যন্ত বন্ধ ছিল দূরপাল্লা ও অভ্যন্তরীন সড়কের সকল যানবাহন। তবে দুপুরের পর ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল। খাগড়াছড়ি পুলিশ সুপার মো.মোর্তজা আলী খান জানান, অবরোধে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী এখনো সতর্ক অবস্থানে আছে।
উল্লেখ্য,গত বৃহস্পতিবার রাঙামাটির সাজেকে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়ার দাবিতে ডাকা সড়ক অবরোধে হামলা, লাঠিচার্জ ও ঘরবাড়ি-দোকানপাট ভাঙচুরের অভিযোগ ওঠে। এর প্রতিবাদে এবং সাজেকবাসীর দাবির সমর্থনে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের সাংগঠনিক সম্পাদক নির্মল চাকমা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অবরোধের ঘোষণা দেন। সাজেক সড়কে অনিদিষ্টকালের সড়ক অবরোধ চলছে। সাজেক কাব্বারী এসোসিয়েশন ও সাজেক গণঅধিকার আন্দোলন রক্ষা কমিটি শনিবার দুপুরে ৫দফা দাবি জানিয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী বরাবরে একটি লিখিত পেশ করেছেন।

মন্তব্য করুন