লংগদু (রাঙামাটি) প্রতিনিধিঃ-রাঙামাটির লংগদুতে আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার (১৯নভেম্বর) সকাল সাড়ে ১০টায় লংগদু উপজেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিএনপির কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমএ হালিমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মো. তোফাজ্জল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ, সহসভাপতি আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাশেম, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জানে আলম, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. ফজল করিমসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে প্রধান অতিথি মোঃ তোফাজ্জল হোসেন বলেন, ৫ আগস্টের পর লংগদুতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে হুমকি-ধমকি দিচ্ছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এসব কর্মকাণ্ড আর সহ্য করা হবে না। যারা হুমকি-ধমকি দিচ্ছেন, তাদের আইনের আওতায় এনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে।

মন্তব্য করুন