সাজেক (বাঘাইছড়ি) প্রতিনিধিঃ-সাজেক ছেড়ে যেতে পর্টকদের প্রতি অনুরোধ অবরোধকারী ২সংগঠন। গত ২দিনে সাজেক ভ্যালিতে ৪হাজার অধিক পর্যটক প্রবেশ। বুধবারের মধ্যে সাজেক ভ্যালি ছেড়ে যেতে অনুরোধ জানিয়েছেন তারা। অবরোধকারীরা জানিয়েছেন দুর্গাপুজাকে সম্মান জানিয়ে তারা গত ১৬-২১ তারিখ পর্যন্ত অবরোধ শিথিল করেছিল। অবরোধকারীদের বেঁধে দেওয়া ৩দফা দাবি মেনে না নেওয়ায় আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে অনিদিষ্টকালের অবরোধ চলবে।
এদিকে সাজেক গণঅধিকার পরিষদ রক্ষা কমিটি ও সাজেক কাব্বারী এসোসিয়েশন নেতৃবৃন্দ বলেন, দুর্গাপুজা উপলক্ষে ২দফা অবরোধ শিথিল করা হয়েছিল। বৃহস্পতিবার তৃতীয় দফা অবরোধের ডাক দেওয়া হয়েছে। আমাদের তিন দফা দাবি মেনে নেওয়া না হলে অনিদিষ্টকালের জন্য অবরোধ চলবে। আমরা শান্তিপূর্ণ ভাবে অবরোধ পালন করবো। এতে যদি কেউ বাঁধা সৃষ্টি করে তাহলে অবরোধ চলতে থাকবে। অবরোধে যেন আগত পর্যটকদের কোন সমস্যা না হয় সে জন্য একদিন আগেই আমরা প্রশাসনকে জানিয়ে দিয়েছি।
সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন জানান,শুনেছি সাজেকের ২টি সংগঠন ফের অবরোধ ডেকেছে। তবে এই অবরোধে এখানে তেমন কোন প্রভাব পড়বে না। বুধবারের মধ্যে বেশির ভাগ পর্যটক সাজেক ভ্যালি ছেড়ে চলে গেছে। যতদ কেউ আটকে থাকে তাহলে প্রশাসন তাদেরকে নিরাপত্তা দিয়ে খাগড়াছড়িতে পৌছিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। বর্তমানে সাজেকের পরিবেশ পরিস্থিতি ভাল রয়েছে।

মন্তব্য করুন