ঈদগাঁও,কক্সবাজারঃ- কক্সবাজারের ঈদগাঁওয়ে চার বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি আব্দু শুক্কুরকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার (১৮ অক্টোবর) ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।আব্দু শুক্কুর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের মধ্যম গজালিয়া রাজঘাট গ্রামের গুরা মিয়ার ছেলে।

‎থানা পুলিশের প্রেস রিলিজ সূত্রে জানা যায়,গত ১৩ অক্টোবর দুপুরের দিকে চার বছর বয়সী শিশুটি নিজ বাড়ির সামনে খেলছিল। এ সময় আব্দু শুক্কুর চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজের বসতঘরের বারান্দায় নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

‎এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ঈদগাঁও থানায় অভিযোগ দায়ের করেন। পরে এ ঘটনায় মামলা রুজু করে অভিযুক্ত কে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান শুরু করে পুলিশ। এরপর ১৮অক্টোবর মামলার এজাহারনামীয় প্রধান আসামি আব্দু শুক্কুরকে গ্রেপ্তার করা হয়।

‎ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন,  গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

‎