সাজেক(বাঘাইছড়ি)  প্রতিনিধি-রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক মাচালং শ্রী শ্রী কেন্দ্রীয় জগন্নাথ সেবা শ্রম মন্দির পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্ম কর্তা (ইউএনও) জনাবা আমেনা মারজান। সোমবার (১৯ অক্টো বর) দুপুর ১২টা ৪০ মিনিট থেকে ১টা ৫ মিনিট পর্যন্ত তিনি মন্দিরটি পরিদর্শন করেন।

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে তিনি মন্দিরে উপস্থিত হন। এ সময় মন্দিরে উপস্থিত হিন্দু ধর্মাবলম্বী ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মন্দিরের সার্বিক পরিবেশ,পূজা উদযাপনের প্রস্তুতি ও চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি মন্দিরের জন্য ২২হাজার টাকা অনুদান প্রদান করেন এবং উপস্থিত নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাজেক থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ তোফাজ্জল হোসেন এবং ৩৬ নং সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব অতু লাল চাকমা আরও উপস্থিত ছিলেন যুব কল্যাণ ফাউন্ডে শনের সভাপতি মাচাং জোপৈইথাং ত্রিপুরাসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।