বান্দরবান প্রতিনিধিঃ- বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব জাহাঙ্গীর আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বান্দরবান হিল রানার্সের নবগঠিত কমিটির সদস্যরা।
সোমবার (১৯ অক্টোবর) বিকাল সাড়ে ৫টায় বান্দরবান জেলা স্টেডিয়াম মাঠে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় জেলার ক্রীড়াঙ্গনের উন্নয়ন,দৌড়ও ম্যারাথন আয়োজনের প্রসার এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে বান্দরবানে হিল ম্যারাথনের তৃতীয় আসর (সিজন-৩) আয়োজনের বিষয়ে পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জেলার পরিচিতি বাড়ানো, পর্যটনশিল্পের বিকাশে দৌড়বিদদের অংশগ্রহণ বাড়ানো এবং তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলায় আগ্রহী করার বিষয়ে আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান হিল রানার্স কমিটির সভাপতি ডা. শান্তানু দাশ, সাধারণ সম্পাদক মো.আরিফ, সাবেক সাধারণ সম্পাদক মো. শহীদুল রহমান (সোহেল), প্রচার ও মিডিয়া সম্পাদক রিববানুল কবির এবং কমিটির প্রতিনিধি মো. রবিউল হোসেন, অভিজিৎ কুমার বড়ুয়া ও ইকবাল হোসেন অনিকসহ অন্যরা উপস্থিত ছিলেন।
হিল রানার্স কমিটির প্রতিনিধিরা জানান, বান্দরবানে দৌড় ও ম্যারাথন চর্চার প্রসার এবং স্থানীয় দৌড়বিদদের উৎসা হিত করতে তারা কাজ করছেন। এর অংশ হিসেবে হিল ম্যারাথনের তৃতীয় আসর আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ আয়োজন সফল করতে সংশ্লিষ্ট সবার সহযো গিতা কামনা করেন তারা।
তারা আরও জানান, তরুণদের সুস্থ জীবনযাপনে উৎসা হিত করা এবং খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যেও হিল রানার্স কমিটি কাজ করতে চায়।

মন্তব্য করুন