রাঙামাটির খবর ডেক্স রিপোর্টঃ-রাঙামাটির পাহাড়ি টাটকা সবজিতে ভরপুর বনরূপা বাজার ও রাঙামাটি-চট্টগ্রাম সড়কের দু’পাশে। প্রতি বুধবার ও শনিবারে বসে এই পাহাড়ি হাট। শহরের মারী স্টেডিয়াম হতে কলেজগেট পর্যন্ত প্রধান সড়কের দু’পাশে বসে পাহাড়ি এই হাট। বিশেষতঃ এই অস্থায়ী হাটে কেনাকাটা করতে সবাই পছন্দ করে।

রাঙামাটি জেলার কুতুকছড়ি,ঘাগড়া ,ঘিলাছড়িসহ প্রত্যন্ত এলাকা হতে এসব টাটকা শাক-সবজি নিয়ে আসেন পাহাড়ি বিক্রেতারা।খবি সকালে তারা গ্রাম থেকে টাটকা শাক-সবজি নিয়ে আসেন। পাহাড়ি-বাঙালি ক্রেতারা পায়ে হেটে গিয়ে তাদের পছন্দ ও চাহিদা মত বাজার করতে দেখা গেছে। কিন্তু অনেকে বলছেন দাম তেমন কমেনি। চাহিদা অনুযায়ী দাম কমানো দরকার।

ক্রেতারা বলছে,দামে কম ও টাটকা তাই এসব শাক-সবজির চাহিদা একটু বেশি। বাঙালিদের চেয়ে পাহাড়িদের প্রিয় শাক-সবজি পাওয়া যায়  স্টেডিয়াম ও বনরুপা কাচা বাজারে। তবে বনরুপার চেয়ে কলেজগেট ও স্টেডিয়াম রাস্তার দু’পাশে সপ্তাহিক হাটে  অনেক কম দামে শাক-সবজি পাওয়া যায়।  যদিও সড়কের দু’পাশে বাজার বসাতে মানুষের সাময়িক কষ্ট হচ্ছে।