ঈদগাঁও,কক্সবাজারঃ- কক্সবাজারের চকরিয়া উপজেলা খুটাখালী সবুজপাহাড় নুরানী মাদরাসা হেফজ ও এতিমখানার নাজেরা সমাপ্ত ছাত্রদের হিফজের সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (২২ অক্টোবর) দুপুরে মাদ্রাসা ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে হিফজের সবক প্রদান করেন খুটাখালী কেন্দ্রীয় জামে মসজিদ ইমাম হাফেজ নুরুল আবছার। তিনি শিক্ষার্থীদের কুরআন হিফজের বিষয়ে নানাবিধ দিক নির্দেশনাও প্রদান করেন।
সবুজ পাহাড় জামে মসজিদ কমিটির সভাপতি হাজী শাহ আলমের সভাপতিত্বে ও মেহেদী হাসান ইমনের সঞ্চালনায় এসময় মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুরের সাবেক চেয়ারম্যান মাষ্টার আবদুল কাদের, বাঁশকাটা হাফেজখানা ও এতিমখানার পরিচালক মাওলানা কবির আহমদ, প্রতিষ্টাতা ও সভাপতি ডাঃ নুরুল আবচার, শাহ ওমরাবাদ জামে মসজিদ খতিব মনছুর আলম জমিরি, ঈদগড় হাফেজিয়া দারুল উলুম মাদরাসার সিনিয়র শিক্ষক নুরুল আমিন, মাওলানা ফরিদ উদ্দিন,
ব্যবসায়ী নুরুল আমিন, সাইফুল ইসলাম কোম্পানি, আবু তাহের কোম্পানি, সেক্রেটারী ওসমমান সরওয়ার, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা আয়ুব কামাল, ওমর ফারুক, দিদারুল ইসলাম, রমজান আলী মুর্শেদ, নুরানি মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা জমির উদ্দীন,,হাফেজ এনামুল হক, মাওলানা জসিম উদ্দিন, হাফেজ জাহাঙ্গীর আলম ও মাষ্টার মুবিনুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।
দিক-নির্দেশনামূলক আলোচনায় বক্তারা বলেন, মনোরম পরিবেশে ও জেনারেল শিক্ষার সমন্বয়ে অত্যাধুনিক সবুজপাহাড় হিফজখানা স্বীয় সুনাম অক্ষুন্ন রাখতে পারলে কুরআনের আলো ছড়ানোর কার্যক্রমে কালের সাক্ষি হয়ে থাকবে।
তারা আরো বলেন, কিয়ামতের দিন পুরো পৃথিবী ধ্বংস হয়ে গেলেও একমাত্র অক্ষুন্ন থাকবে মহাগ্রন্থ আল কুরআন। আর যারা সন্তানকে এই কুরআনের হাফেজ বানাবে ভাবছেন তাদের মত ভাগ্যবান আর কেউ হতে পারেনা। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

মন্তব্য করুন